সারাদেশ

নাটোরে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নাটোর: হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে শহরের নিচাবাজার এলাকায় জেলা প্রশাসক মো: শাহরিয়াজ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। এছাড়া নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন এবং সহকারী কমিশনার শরীফ শাওন অভিযান চালিয়ে মাস্ক না থাকায় ১৪টি মামলায় ৯হাজার ৭’শ টাকা জরিমানা করেন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২১জনের। এছাড়া আক্রান্ত হয়েছে ১হাজার ৭১৩জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা