সারাদেশ

আগামী প্রজন্মের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: শামীম

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। তাই জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন।

শনিবার শরীয়তপুরের নড়িয়ার নওপাড়া-চরআত্রা রক্ষা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, নওপাড়া ১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, নওপাড়া মুন্সী আজিজুল হক উচ্চ বিদ্যালয় ও চরআত্রা হাজী আ. জলিল মুন্সী ডাকবাংলো, নওপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্ম নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় আগামী নির্বাচন বিষয়ে চিন্তা করি কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন। এ কারণেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্গম চরাঞ্চলেও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করেছেন। তিনি সারা দেশের সকল ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। যা চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পশ্চিম অঞ্চল) আব্দুল হেকিম, ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এ.এইচ.এম মোবারক উল্লা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়ার ইউএনও জয়ন্তী রুপা রায়, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য এনায়েত উল্লাহ মুন্সী ও প্রমুখ।

উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।

পরে এনামুল হক শামীম নওপাড়া ও চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা