সারাদেশ

নারীকে মারধর, স্বেচ্ছাসেবক লীগের নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীকে মারধর করে স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার অভিযোগে দল থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ মো. জসিম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) দিবাগত রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দফতর সম্পাদক রাজন আহমেদ পিয়াস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ মো. জসিম উদ্দিন সংগঠন পরিপন্থী, শৃঙ্খলাবিরোধী, অসামাজিক এবং অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়া এবং সদর মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের হওয়ার প্রেক্ষিতে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হওয়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপুর আবেদনের প্রেক্ষিতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে গঠনতন্ত্র মোতাবেক তাকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত সোমবার (২৪ মে) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ মো. জসীম উদ্দিনসহ আরও কয়েকজন পারভীন আক্তার নামে এক নারীকে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা।

পরে ভুক্তভোগী নারী ৯৯৯ ফোন দেয়ার পর সেখানে সদর থানা পুলিশ হাজির হয়ে তাকে উদ্ধার করেন। এরপর ওই নেতার মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। এই ঘটনায় ভুক্তভোগী নারী পারভীন আক্তার সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ মো. জসীম উদ্দিন, তার ভাই-পিতাসহ তিনজনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বহিষ্কারকৃত স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ মো. জসীম উদ্দিন বলেন, আমার দোকানের সামনে হঠাৎ করে আমি দেখতে পাই, এক যুবককে গণধোলাই দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এ সময় দোকানে থাকা আমার ভাই ও আমার পিতাসহ কয়েকজন এগিয়ে এসে গণধোলাইয়ের হাত থেকে ওই যুবককে রক্ষা করি। তবে আমি আগে থেকে ওই যুবককে চিনতাম না। তখন ওই যুবককে রক্ষা করতে গিয়ে নারীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা