সারাদেশ

মৌলভীবাজারে ৩৪ জনের ১৩ জনেরই করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলে ৩৪ জনের মধ্যে ১৩ জনের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে আইডিসিআর এ নমুনাগুলো পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে শহরের সিন্দুর খান সড়কসহ আশপাশের এলাকার ৩৪ জন ঈদ পালনে চাঁপাইনবাবগঞ্জ যান। তারা ঈদ শেষে ২৬ মে শ্রীমঙ্গলে ফিরে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের প্রত্যেকের শরীরের নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠালে ২৮ মে রাতে আসা রিপোর্টে ১৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এদের মধ্যে ১২ জন শ্রীমঙ্গল শহরের সিন্দুর খান সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তারা সবাই ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী।

২৮ মে শুক্রবার রাতে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা শনাক্ত রোগীদের বাসা লকডাউন করেন এবং সচেতন থাকতে এলাকাবাসীকে বলা হয়েছে। এ সময় ওয়ার্ড মেম্বার আরজু মিয়া, বাসার মালিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যে ১৩ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের নমুনা আইডিসিআর এ পাঠানো হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কিনা জানার জন্য। সর্বশেষ নমুনা পরীক্ষায় জেলায় ২০ ভাগ করোনা পজেটিভ রোগী মিলেছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা