সারাদেশ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী ইউনুস আলী প্রামাণিক (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মে) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে।

ইউনুস আলী প্রামানিক খোকসা ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত চতুর আলি প্রামাণিকের ছেলে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, শনিবার সকালে মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিক বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে রাজবাড়ীগামী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলের পেছনে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) এই নাম্বার বাসটি তাকে ধাক্কা দেয়।

বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা