সারাদেশ

ট্রলার ডুবি : আরও ১ শিশুর লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় খাদিজা আক্তার (৩) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ২৯ মে) ভোর রাতে উপজেলার কুন্ডেরচর আব্দুল মল্লিকের কান্দি এলাকা পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন (২৫) ও রমজান (৬) নামের আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

খাদিজা আক্তার বরগুনা সদর উপজেলার পাথাঘাটা গ্রামের মো. বজলু মিয়া ও শাহীনুর আক্তার দম্পতির মেয়ে।

গত বৃহস্পতিবার (২৭ মে) আব্দুর রহমান আকন (৭০) নামের এক ট্রলার যাত্রী বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) বৈরি আবহাওয়ায় মাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ১৫ জন যাত্রী নিয়ে জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিলেন কয়েকজন লোক। বিকেল ৫টায় পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা বিভিন্ন নৌযানের মাধ্যমে ১১ জনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় ৪ জনের মধ্যে এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২ জন।

জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মন্ডল বলেন, শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় খাদিজা আক্তার (৩) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা