সারাদেশ

‘বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রনোদনা রাখার দাবি’

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: এফবিসিসিআই এর নব নির্বাচিত সভাপতি মো: জসিম উদ্দিন বলেছেন, কোভিডে যেসব প্রান্তিক ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য আগামী বাজেটে প্রনোদনার ব্যবস্থা করবে সরকার আমরা এমনটাই আশা করছি। ব্যবসায়ীদের জন্য প্রনোদনার প্যাকেজ থাকবে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। দ্বিতীয় ধাপে কারোনায় আবারো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আরো একটি প্যাকেজ বরাদ্দ করবে সরকার।

শনিবার (২৯ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লক্ষ ৯ হাজার কোটি টাকার একটি প্যাকেজ দিয়েছেন। এতে আমদানি ও রপ্তানিকারকরা উপকৃত হয়েছেন। এর মধ্যে ছোট ব্যবসায়ীদের জন্য ২০ হাজার কোটি টাকার ফান্ড বরাদ্দ রাখা হয়েছিল। এ টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। যারা পাননি তাদের কাছে কিভাবে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে ব্যবসায়ীরা কাজ করছে।

এর আগে এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় এফবিসিসিআই এর নব নির্বাচিত সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আমিন হেলালী, এম এ মোমেন, হাবিবুল্লাহ ডন, আমিনুল হক শাহীন, শমী কায়সারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা