সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো প্রবাসীসহ দুই তরুণের।

শনিবার সকাল ১১ টায় উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার তকবাজখানি মহল্লার জব্বার উল্লাহর পুত্র জমির উদ্দিন (৩৮)। তিনি বাহরাইন প্রবাসী। দেশে এসে তিন মাস পূর্বে বিয়ে করে ছিলেন। অন্যজন চানপাড়া মহল্লাহর সাবাজ মিয়ার পুত্র শাকিল মিয়া (৩৫)।

জানা যায়, বানিয়াচং উপজেলার তবজখানী গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও শাকিল আহমেদ রামিম বানিয়াচং থেকে মোটর সাইকেল যোগে শ্রীমঙ্গল বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মিরপুর নতুন বাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

পরে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা