সারাদেশ

ফেইসবুকের কল্যাণে অসহায় শিষ্যবালা পেল স্বপ্নের ঘর!

খালিদ আহমেদ রাজা: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। পৃথিবী জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজমান। সঙ্কটের এ সময়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। দীর্ঘদিন ধরে লকডাউন চলমান। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে অনেকেই।

এ কর্মহীন মানুষদের নানা গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তুলে ধরেন কুড়িগ্রাম সদর উপজেলার তরুণ তপন কুমার। পাড়ার যুবকরা যখন মোবাইলে ভিডিও গেমস খেলায় এবং ফেইসবুকের নিউজফিড স্ক্রল করতে ব্যস্ত, ঠিক তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তুলে ধরেন এলাকার দুঃস্থ-অসহায় মানুষের জীবন সংগ্রামের গল্প।

ব্যক্তিভেদে সন্তান জন্মদানের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকলেও প্রায় সকলেরই একটা অভিন্ন ইচ্ছা থাকে। প্রায় সকল মা-বাবাই স্বপ্ন দেখে সন্তান মানুষের মতো মানুষ হয়ে শেষ জীবনে তাঁদের দায়িত্ব নেবেন।

এক বুক ভরা স্বপ্ন আশা নিয়ে শিষ্য বালাও ৬টি সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস বড় নির্মম! তাঁর স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। বাস্তবে রূপ নেয়নি।

২০২১ সালে এসে মানুষ যখন স্থায়ীভাবে মঙ্গলে বসতি স্থাপনের চেষ্টা করছেন, তখন শিষ্য বালাদের মতো দুঃখী মানুষের মাথা গোঁজার ঠাই নেই! নেই দু’বেলা খাবারের নিশ্চয়তাও।

তপন কুমারের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি ফেইসবুকে পোস্ট এর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় বৃদ্ধা শিষ্যবালার জন্য একটি দোচালা টিনের ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।

তার এ ধরনের কাজ এটিই প্রথম নয়। বিগত প্রায় চার-পাঁচ বছরে শুধু ফেইসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এরকম অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এ বিষয়ে সুবিধাভোগী শিষ্যবালা বলেন, প্রায় ২০ বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর অভাব-অনটনের মধ্য দিয়ে কোনোমতে চলছে তাঁর জীবন। স্বামীর রেখে যাওয়া একখণ্ড জমিতে খরের ঘর নির্মাণ করে বসবাস করতেন। সময়ের সাথে সাথে ছেলে-মেয়েরা যার যার সংসারে ব্যস্ত হয়ে পড়ায় বৃদ্ধ বয়সে আবারও নিঃসঙ্গ হয়ে পড়েছেন তিনি। থাকার ঘরটি জীর্ণশীর্ণ হলে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েন শিষ্যবালা।

নতুন ওই ঘরটি পাওয়ার গল্প বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। ঘরের অর্থ যোগানদাতা ও সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা