সারাদেশ

খুলনায় ফাঁসির আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) রাতে ডুমুরিয়ার কৈয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রজত কুমার শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, এ হত্যার সঙ্গে জড়িত থাকায় বাচ্চুকে ২০২০ সালে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এতোদিন তিনি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর রুবেলকে অপহরণ করা হয়। পরদিন তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সেই সময়ের ইন্সপেক্টর তাইজুল ইসলাম ২০১৩ সালের ১৭ নভেম্বর বাচ্চুসহ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় ২০২০ সালের ৯ নভেম্বর খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলার প্রধান আসামি বাচ্চুকে মৃত্যুদণ্ড দেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা