সারাদেশ

নাচোলে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত 

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ধান কাটার ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ১০ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৫ মে) সকাল ৯টার দিকে নাচোল-আড্ডা আঞ্চলিক সড়কের ধানসুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, একই এলাকার তাজামুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং মৃত নজরুল ইসলামের ছেলে আলাউদ্দিন হক। তবে, আহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌডোলা গ্রামের বাসিন্দা হলেও তাদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা ধানের চারা ভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ওপরে থাকা কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ দুর্ঘটনায় আহত হয় আরও ১০ শ্রমিক। আহতদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা