সারাদেশ

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যূরো : হেফাজতের তাণ্ডবের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ মে) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এই আদেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, হাটহাজারীর হেফাজতের তাণ্ডবের ঘটনায় শাহজাহান চৌধুরী সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা