সারাদেশ

সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেফতার

চট্টগ্রাম ব্যূরো : জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মে) দিবাগত মধ্যরাতে সাতকানিয়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম আজ শনিবার সকালে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হেফাজতের ২৬ ও ২৭ মার্চের তাণ্ডবে সাবেক জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন। তবে তাকে কোন মামলায় আটক দেখানো হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/আইকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা