সারাদেশ

দেয়ালচাপায়  নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেয়াল চাপায় মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিজু (৪৭) নামে এক শ্রমিক আহত হয়েছে।

রোববার (০৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলির ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

স্থাানীয় দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলির ইটভাটায় কাজ করা অবস্থায় ইটভাটার দেওয়াল ধসে মদিনা বেগম নামে এক শ্রমিক চাপা পড়ে। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা