সারাদেশ

হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা পেলো ভোলা সদর হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা সদর হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে ২ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী । রোববার (০৯ মে) দুপুর জেলা প্রশাসক ব্যাক্তিগত উদ্যোগে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা সিভিল সার্জন ডা.সৈয়দ রেজাউল ইসলামের কাছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়।

ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানান, করোনার ভাইরাসে রোধে ভোলা চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ২ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা বিতরণ করি। এর মাধ্যমে ভোলা সদর হাসপাতালে রোগীরা সুচিকিৎসা পাবে। ভোলার করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আজ নাভানা গ্রুপের আরাফাত রহমান বান্টির সহযোগিতায় ভোলা সদর হাসপাতালের জন্য "হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা" দেওয়া হয়েছে। কভিড-১৯ মোকাবিলা ও মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি । পরিস্থিতি যে পর্যায়ে সরকারের পাশাপাশি সকলের কোভিড মোকাবিলায় এগিয়ে আসা উচিত বলে জেলা প্রশাসক জানান।

ভোলা সিভিল সার্জন ডা.সৈয়দ রেজাউল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগীর জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরণঘাতি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। আর সেই মানবিক দিক দিয়ে তাদের চিকিৎসার জন্য এই মেশিনটি সরবরাহ করা রোগীদের দুভোর্গ কিছুটা হলেও লাগব হবে বলে জানান। ভোলা সদর হাসপাতালে এই নিয়ে ৮ টি হাই ফ্লোন্যাজাল ক্যানুলা আছে। হস্তান্তর অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন,ভোলা সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সুজিত হাওলাদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা