সারাদেশ

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে ৫শ’ দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল নিষেধাজ্ঞা করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা মানছেন না বাস মালিক ও শ্রমিকরা।

ঈদের ছুটিতে মানুষ বাড়ি ফিরতে চাই, এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিতে রাতে রাস্তায় দূরপাল্লার বাস চালাচ্ছেন শ্রমিকরা। এতে করে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে রোববার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ হাজার বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ৫০০ যাত্রীবাহী দূরপাল্লার বাস রয়েছে। এতে মোট এক কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।

শনিবার (৮ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা যায় উভয় লেনে দূরপাল্লার বাসের দীর্ঘ লাইন। তবে উত্তরবঙ্গগামী বাসগুলোতে গাদাগাদি যাত্রী থাকলেও ঢাকামুখি বাসগুলোতে যাত্রী নেই বললেই চলে।

এ সময় কথা হয় ঢাকাগামী একতা পরিবহনের চালক সোলায়মান হাসানের সঙ্গে। তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বগুড়ায় নামিয়ে দিয়ে আবার খালি বাস নিয়ে ঢাকায় ফিরছেন। পারলে রাতেই আবার তিনি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন। তিনি আরো বলেন, টাকা না থাকলে খামু কি। তাই গাড়ি নিয়ে বের হয়েছি।

খোকন পরিবহনের চালক আব্দুল মান্নান জানান, যাত্রী নিয়ে তিনিও বগুড়া গিয়েছিলেন। এখন তিনি খালি গাড়ি নিয়ে ঢাকায় ফিরছেন। রাতে আরেক চালক যাত্রী নিয়ে বগুড়া যাবেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, অনেক বাস ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মহাসড়কে জেলা ভিত্তিক গণপরিবহন ছাড়া অন্য জেলার বাসগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সাহরির সময় দুই-চারটি গাড়ি পারাপার হতে পারে। এর অধিক দূরপাল্লার বাস বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়নি। কতগুলো বাস পার হয়েছে তার ভিডিও ফুটেজ আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা