সারাদেশ

খাদিজার পাশে দাঁড়ালো ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : চলছে মাহে রমজান। দারিদ্রতা আর অভাবের সংসারে খাদিজা বেগম এর কষ্টে কাটছে দিন। নেই মাথা গোঁজার ঠাঁই টুকুও। তারপরও টানাপোড়নে সংসার চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেই দেখার মত কেউ,নেই কোন অবলম্বন।

খাদিজা বেগম এর কষ্টের কথা জেনে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা। রোববার( ০৯ মে) দুপুরে খাদিজা বেগমকে বাজারে এনে ইফতার সামগ্রীসহ সাধ্যমত নগদ অর্থ হাতে তুলে দেন এই ছাত্রলীগ নেতা।

উবিক মোহন ত্রিপুরা নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রীর মধ্যে ছোলা,ডাল,আলু,পেঁয়াজ,চিনি, ট্যাং, সয়াবিন তেল, খেজুর ও নগদ ৫০০ টাকা হাতে তুলে দেয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা বলেন, অভাবের সংসারে পরিবার নিয়ে খাদিজা বেগম রোজার দিনে অভাব-অনটনে দিন পার করছে খবর পেয়ে নিজের সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঘর-বাড়িহীন হতদরিদ্র খাদিজা বেগম এর পাশে এসে দাঁড়াতে সমাজের বিত্তবানদের অনুরোধ জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা