সারাদেশ

দীর্ঘ ৩ বছর পর চালু হলো নানিয়ারচর বাজার

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : প্রায় দীর্ঘ তিন বছর পর চালু করা হলো জেলার প্রত্যন্ত দুর্গম নানিয়ারচর উপজেলা সদর বাজারটি। বুধবার (৩১ মার্চ) সকালে আগের ন্যায় বাজারটিতে দূর দূরান্ত হতে পাহাড়ি বাঙালিদের সমন্বয়ে বাজারে সাপ্তাহিক হাট বসেছে। তাই স্বস্তি ফিরে পেয়েছে এলাকার জনগণ। পাহাড়ি বাঙালি সবাই হাসি খুশি মনে বাজারে এসেছে। দীর্ঘ দিন পরে হলেও সবাই বাজারে এসতে পেরে আনন্দিত।

২০১৮ সালের ১৮ মার্চ নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে মারা যাওয়ার পর ২০১৮ সালের ১৯ মার্চ নানিয়ারচর বাজার বন্ধ ঘোষণা করা হয়। ওই বন্ধের পর হতে উপজাতিরা বিগত ৩ বছর ধরে বাজারে আসেনি। বাজারটি চালু করার জন্য প্রশাসনের পক্ষে হতে দফায় দফায় তদবির করা পরও চালু করতে পারেনি। নানিয়ারচর বাজার বন্ধ বা চালু করার ব্যাপারে সকল ক্ষমতা রয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের হাতে! তারা চাইলে বাজার বন্ধ করতে পারে আবার তারা চাইলে বাজার চালু করতে পারে। এ বিষয়টি কমবেশী সকলের জানা আছে।

নানিয়ারচর সদর ইউপি মেম্বার ও বাজার সভাপতি প্রিয়তোষ দত্ত মুঠো ফোনে জানান, গত ২৪ মার্চ ২০২১ ইং তারিখে বাজার পরিচালনা কমিটি, হেডম্যান কার্ব্বারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের লোকজন ভিতরের পার্টির সাথে দীর্ঘক্ষণ আলোচনার পরে ৩১ মার্চ ২০২১ ইং তারিখ বুধবার সকালে বন্ধ বাজারটি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুপাতে বাজার চালু হয়েছে। দীর্ঘ তিন বছর পর বাজার চালু করতে পেরে আমরা সত্যি আনন্দিত। বাজারে অনেক লোকের সমাগম ঘটেছে। আশা করি আগামী সপ্তাহে আরো বেশী লোকজন বাজারে আসবে।

নানিয়ারচর বাজার এলাকার সাধারণ জনগণের মন্তব্য- যারা বাজার বন্ধ করে দিয়েছে তারাই আবার বাজার চালু করার অনুমতি দিয়েছে। এখানে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরাই বা কি করবেন! গোটা নানিয়ারচর উপজেলা ঘিরে আছে ইউপিডিএফ ও সংস্কারপন্থীরা। ওরা যা বলে তাই ঘটে নানিয়ারচর উপজেলাতে।

ব্যবসায়ী রিপন চাকমা ও হাবিবুর রহমান জানান, দীর্ঘ দিন পরে নানিয়ারচর বাজার চালু হওয়াতে আমরা অনেক খুশি। যারা বাজার বন্ধ করে রেখেছিল তাদের প্রতি অনুরোধ ব্যবসায়ীদের প্রতি খেয়াল রেখে যেন আগামীতে এধরনের সিদ্ধান্ত নেওয়া না হয়। বাজার বন্ধ হলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় ব্যবসায়ীদের। আশা করি তারা বাজারটির প্রতি সুনজর রাখবেন। বাজার চালু করাতে আমরা পাহাড়ি বাঙালি সকলেই অত্যন্ত খুশি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, বাজারটি চালু করতে পেরে আমরা আনন্দিত। বাজারে সকল ধরনের আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্যাপারে সকল প্রকার সহযোগিতা করবো। বাজারটি ভাল ভাবে চলুক এই প্রত্যাশা করছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা