সারাদেশ

টিকা নেয়ার ২১ দিন পর করোনায় কলেজশিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণের ২১ দিনের মাথায় মৃত্যু হয়েছে মহিউদ্দিন হাওলাদার (৬০) নামের এক কলেজ শিক্ষকের।

বুধবার (৩১ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুম মহিউদ্দিন হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং কাঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা ছিলেন।

তথ্য নিশ্চিত করে শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা জানান, মহিউদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরে পিসিআর ল্যাবে পরীক্ষা করালে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

পরবর্তীতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ বরিশাল জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন মহিউদ্দিন হাওলাদার।

এর চারদিনের মাথায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে জ্বর এবং ব্যথাসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দেয়। এরপর ২৪ মার্চ করোনা পরীক্ষা করলে ২৫ মার্চ রিপোর্ট পজেটিভ আসে।

ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুদিন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মহিউদ্দিন নামের ওই ব্যক্তি হাসপাতালে ভর্তির আগেই করোনা আক্রান্ত ছিলেন। মৃত্যুর পরে পুনরায় তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে মহিউদ্দিন হাওলাদারের মৃতদেহ দাফন-কাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা