সারাদেশ

নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: দেশ সেরা স্কুল ঠাকুরগাঁও হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মোফাজ্জল হোসেন (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) সকালে বিদ্যালয়ে পশ্চিম পাশে একটি ভুট্টা ক্ষেতের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে মদের বোতল ও গাঁজা সেবনের সরন্জাম উদ্ধার করা হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোফাজ্জল হোসেন (২২) হরিপুর উপজেলার চরভিটা গ্রামের আমির হোসেনের ছেলে ও তিনি হরিপুর চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী ছিলেন।

চরভিটা স্কুলের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, স্কুলটি প্রতিষ্ঠান পর থেকেই মোফাজ্জল আমার এখানে কাজ করে আসছে। কারো সাথে কখনো তার ঝগড়া বিবাদ হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় তার সাথে দেখা হয়েছে। তখনো সে ভালো ছিল। রাত থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। সকালের দিকে স্কুলের পাশে ভুট্ট ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি থানায় খবর দেই।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যুর হতে পারে অথবা কেউ তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা