সারাদেশ

‌'ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত'

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ধ্বংসাত্মক স্হান পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে এখানে ক্ষয়ক্ষতি দেখে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ মর্মাহত।

ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বলেন, এর সাথে বিএনপি, জামায়াতের যে
সম্পৃক্ততা ছিল তা প্রমাণিত। নরেন্দ্র মোদি আগমনে বিরোধীদের উস্কে দিয়েছে বিএনপি। বিএনপি নিজেদের জনপ্রিয়তা হারিয়ে এখন জামাতের কাঁধে ভর করেছে।

তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় তার সাথে ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার হেফাজত ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ১২ জন নিহত হয়েছে ছিল।


সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা