ছবি-সংগৃহীত
জাতীয়
হরতাল 

রাজধানীতে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগের রাতে রাজধানীর কাফরুলের তালতলায় একটি ও গুলিস্তান টোল প্লাজার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: রাজনৈতিক সবাইকে সহনশীল হতে হবে

তালতলায় বাসে আগুন: শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানা এলাকার তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, সন্ধ্যার দিকে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

আরও পড়ুন: নাশকতা রোধে ছদ্মবেশে র‍্যাব

গুলিস্তানে বাসে আগুন: শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে আগুন, গ্রেফতার ৩

এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল। এসময় বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছেন মালিক সমিতি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা