সংগৃহীত ছবি
জাতীয়

হরতালের প্রভাব নেই জনজীবনে 

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ৬-৮ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টার দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে।অন্যদিকে ভোটের আগের দিন হরতালে সড়কে পরিবহন কম থাকলেও এর প্রভাব দেখা যায়নি জনজীবনে।

আরও পড়ুন: সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার ঘুরে দল হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। কিন্তু প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কগুলোতে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। কিন্তু ব্যাক্তিগত ও গণপরিবহন সংখ্যার তুলনায় কিছুটা কম।

আরও পড়ুন: ঢাকায় আসছে জাপানের প্রতিনিধিদল

শাহবাগ যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা জালাল উদ্দিন নাম এক যাত্রী জানান, আজকে সরকারি ছুটির দিন, এমনিতেই সকালে মানুষ রাস্তায় কম থাকে। তার ওপর আগামীকাল জাতীয় নির্বাচন হওয়ায় অনেকেই ঢাকা ছেড়েছেন। ফলে রাস্তায় এমনিতেই ভিড় কম। তার ওপর হরতালের ঘোষণায় মানুষ অপ্রয়োজনে রাস্তায় বের হবে না। সে কারণে সড়কে ভিড় নেই বলে মনে করছি।

রামপুরা বাজারের ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান, সকাল থেকে ডিউটি করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। হরতালের পক্ষে আমার চোখে কোনো মিছিল বা কোনো লিফলেট বিতরণ দেখেনি। আমার কাছে যানবাহন চলাচল স্বাভাবিকই মনে হচ্ছে। আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

আরও পড়ুন: টানা ৩ দিনের ছুটি শুরু

এদিকে হরতালের প্রথম দিনে রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল ও পিকেটিং করা হয়েছে বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সময় রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা