সংগৃহীত ছবি
জাতীয়

ট্রেনে আগুনের ঘটনায় রেলমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কোনো বার্তা পাওয়া যায়নি।

আরও পড়ুন: হরতালেও পরিবহন চলবে

জানা যায় তিনি নির্বাচনী কাজে তার এলাকায় আছেন এবং রাত পৌনে ১২টায় শোক জানান তিনি। একইসাথে শোক জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেসের আগুনের বিষয়ে রেলপথ মন্ত্রণালয় কোন বার্তা দিয়েছে কিনা জানতে মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সাথে আলাপ করে তার খোঁজ না পাওয়ার বিষয়টি জানা যায়। পরে রাত পৌনে ১২টার দিকে তিনি শোক জানান।

আরও পড়ুন: সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ

শোক বার্তায় জানান , রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন । এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেলপথ মন্ত্রী। একই সাথে অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের জঘন্যতম কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মন্ত্রী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই অগ্নি সহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি শোক বার্তায় আরও বলেন, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা