রাজনীতি

পঞ্চগড় আ’লীগের নেতৃত্বে সুজন-সম্রাট

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তবে সমঝোতায় জেলা কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

রোববার (২০ মার্চ) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সময় সিনিয়র সহ-সভাপতি হিসাবে পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধানের নাম ঘোষণা করা হয়। তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে কমিটির অন্যান্য পদ পূরণ করবেন। তবে মনোনীত সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি তারা তিনজনই এর আগে একই পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে সম্মেলনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, সৈয়দ আবদুল আউয়াল শামীম, এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি প্রমুখ।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

প্রসঙ্গত, অ্যাতভোকেট নুরুল ইসলাম সুজন পঞ্চগড় ২ (বোদা-আটোয়ারী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে রেল মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আনোয়ার সাদাত সম্রাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। মজাহারুল হক প্রধান পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা