আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
রাজনীতি

বিএনপি নেতাদের দুর্নীতি সীমাহীন ছিল

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। শুক্রবার (১৮ মার্চ) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: শেষ অবধি দলকে জেতাতে পারলেন না

হানিফ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করছে। ইতোমধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে মজুত করার চেষ্টা করেছিল, এ রকম বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভোজ্য তেলসহ অনেক পণ্য সামগ্রী আটকও করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। আমাদের বিশ্বাস বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা বাজারে দেখা যাচ্ছে এটা থাকবে না, খুব দ্রুতই তা নিরসন হয়ে যাবে।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিএনপির নেতারা এখন দিশেহারা হয়ে গেছেন। মানসিকভাবে অনেকেই এখন ভারসাম্য হারিয়ে ফেলছেন বলে মনে হয়। বিএনপি নেতাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখলে এটা বোঝা যায়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় তাদের সীমাহীন ব্যর্থতা ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। বিএনপি নেতাদের সীমাহীন দুর্নীতি ছিল। সেই দুর্নীতি অপকর্মের কারণে আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জনবিচ্ছিন্নতার কারণে কোনো আন্দোলনে তারা সফলতা পাচ্ছে না। এখন বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশা ভর করছে। এই হতাশা থেকে তারা অসংলগ্ন কথাবার্তা বলছেন।

এ সময় কুষ্টিয়া ৪-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা