সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপি-জামায়াত জাতির অভিশাপ 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম মন্তব্য করেছেন, বিএনপি-জামায়াত দেশের মঙ্গলের চেয়ে নিজেদের মঙ্গলের কথাই বেশি ভাবে। এই গোষ্ঠীটি হলো আমাদের জাতির জন্য অভিশাপ।

আরও পড়ুন: ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না

বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংক ভবন চত্বরে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এখন হলো সিয়াম সাধনা ও সংযমের মাস। অথচ বিএনপি-জামায়াত সংযমী না হয়ে আন্দোলনের নামে মানুষের দুঃখ কষ্টকে আরও বাড়ানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এরা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দুর্নীতির বিপক্ষে বড় বড় কথা বলে। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের ঘৃণা করি। আমরা লুটেরাদের হাত থেকে বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: কাল রাজধানীতে সমাবেশ করবে আ’লীগ

নাছিম বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা মানুষের কষ্ট উপলব্ধি করেন। সেই উপলব্ধির জায়গা থেকে কীভাবে তিনি মানুষের কষ্টকে দূর করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে দেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট ও দুঃখকে বাড়ানোর জন্য দ্রব্যমূল্যের কারসাজি করে মানুষের পকেটের টাকা লোপাট করার চেষ্টা করছে। এই সকল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের সজাগ থেকে জনমত তৈরি করতে হবে।

আরও পড়ুন: ফের বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

তিনি বলেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এই অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিপক্ষে আমাদের সজাগ থেকে জনমত গড়ে তুলতে হবে।এদের হাত থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। সরকার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এদের বিপক্ষে অবস্থান নিতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা