সংগৃহীত ছবি
জাতীয়

স্মার্ট বাংলাদেশ গঠন করার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানান, নতুন সরকারের চ্যালেঞ্জ হবে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা। আমাদের সরকার নতুন যাত্রা শুরু করবে, নতুন সরকার গঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: জিপিতে রিচার্জে নতুন নিয়ম

বুধবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ জানান, এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ায় যারা ভোট বর্জনের কথা বলেছিল, অগ্নিসন্ত্রাস করেছিল, সেই বিএনপি-জামায়াতের প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমাদের নতুন সরকার গঠন করার পর নতুন চ্যালেঞ্জ হচ্ছে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা এবং একটি স্মার্ট বাংলাদেশ গঠন করা।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচন ইতিহাসে লেখা থাকবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও, সেদিন স্বাধীনতা পূর্ণতা পায়নি। স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত স্বাধীন বাংলাদেশে পদার্পণ না করা পর্যন্ত আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়নি। ১০ জানুয়ারি ১৯৭২ সালে আমরা আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, যখন জাতির পিতা দেশের মাটিতে পদার্পণ করেছে। সেই দিনে আমি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তথ্যমন্ত্রী বলেন, গত ৭ জানুয়ারির বাংলাদেশে একটি অত্যন্ত সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। কোনো কোনো জায়গায় ৭০ শতাংশের উপরে মানুষ ভোট দিয়েছে। শহরাঞ্চলে কিছু কিছু জায়গায় ভোট কম পড়েছে, কারণ মানুষ তিনদিন ছুটি পেয়েছিল, ছুটি পাওয়ার কারণে মানুষ শহর থেকে গ্রামে চলে গিয়েছিল। সে কারণে শহরাঞ্চলে ভোট কম পড়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা