সারাদেশ

কাঠ ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশীতে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে নির্যাতনের শিকার আল আমীনের (৩১) পিতা আলী আকবার। এ ঘটনায় যুবলীগের আহবায়ক মজিদ ফকির ও আওয়ামী লীগ নেতা আলাম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ ।

নির্যাতনের শিকার আল আমীনের (৩১) পিতা আলী আকবার বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি মামলাটি দায়ের করেন।

এর আগে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত রবিবার রাতে আল আমীনকে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে গ্রেফতারকৃত মজিদ ও আলামসহ একদল যুবক। এরপর ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমীনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই একটি মামলায় গ্রেফতার করা হয় আল আমীনকে। নির্যাতিত আল আমীনের বাবা বাদী হয়ে আজ ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর নির্দেশে অন্যান্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আল আমীনকে নির্মমভাবে নির্যাতন করেছে। মামলায় ইউপি চেয়াম্যান মোয়াজ্জেম হোসেন এর ছেলে সানি হাওলাদারকেও আসামি করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পুলিশ মজিদ ফকির ও আলাম ফকিরকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা