সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার নানিয়ারচরের চেঙ্গি নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ শ্রমিক লিকু চাকমার (২৬) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু

নিহত লিকু চাকমা নানিয়ারচর উপজেলার বিহারপাড়া এলাকার লালমনি চাকমার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় নানিয়ারচর সদর বাজার থেকে বিহারপাড়া এলাকায় নৌকা চালিয়ে যাওয়ার সময় পানিতে ডুবে যান লিকু।

পরে তার নৌকাটি পানিতে ভাসতে দেখে এবং তাকে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার অভিযান চালিয়ে আজ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

বিহারপাড়ার ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত বলেন, লিকু চাকমা পেশায় একজন শ্রমিক। ডেকোরেশনের কাজ করে পরিবার চালাতেন তিনি।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, লিকু চাকমা নদীতে পড়ে যাওয়ার ঘটনা শুনতে পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে, প্রায় ১০ ঘণ্টা খোঁজাখুঁজির পর মরদেহটি উদ্ধার হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, লিকুর পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ ফেরতের জন্য তার পরিবার আবেদন করেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা