ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে চাতালে কাজ করার সময় বালুচাপায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: স্কুলের টিউবওয়েলে বিষ, হাসপাতালে ২

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে হান্নানের বালুর চাতালে এ দুর্ঘটনা ঘটে।

বালুচাপায় নিহতরা হলেন, রাজবাড়ী সদরের দয়ালনগরের বালুর চাতাল মালিকের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫) জৌকুড়া এলাকার ভেকু চালক মারুফ শেখ (২০) ও কুষ্টিয়া জেলার মহিশখালা গ্রামের বাসিন্দা ট্রাকচালক ইমরান।

আরও পড়ুন: ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু

স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকায় ব্যবসায়ী হান্নানের বড় বালুর চাতাল আছে। চাতাল থেকে নিয়মিতই বালু বিক্রি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ১০ চাকার একটা বড় ট্রাকে ভেকু দিয়ে বালু তোলা হচ্ছিলো।

এ সময় ট্রাকের চাকা বালুতে আটকে গেলে গাড়ির ড্রাইভারসহ অন্যান্যরা ট্রাকের চাকার নিচের বালু সরাচ্ছিলেন। এমন সময় বালুর স্তুপ ভেঙে তাদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় এখানে চাতাল মালিকের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।

বালুর চাতাল কী পরিমাণ উচ্চতায় থাকার দরকার সেটা কী অবস্থায় ছিলো সব আমরা খতিয়ে দেখবো বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা