সংগৃহিত
সারাদেশ

স্কুলের টিউবওয়েলে বিষ, হাসপাতালে ২

জেলা প্রতিনিধি: নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ে গিয়ে ঐ টিউবওয়েলের পানি পান করে ২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা জনস্বাস্থ্য অফিস এ ঘটনার পর টিউবওয়েলটি সাময়িক বন্ধ করে দিয়েছে। পুলিশ সুপার তারিকুল ইসলাম এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রহিমা ও ইসরাত জাহান মেঘলা ছাত্রীদের জন্য নির্ধারিত টিউবওয়েলের পানি পান করে। পানি পান করার পরেই তারা অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

টিউবওয়েলটি পর্যবেক্ষণ করে পানিতে কিছু মেশানো হয়েছে এমনটি সন্দেহ করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয় আজকের দিনের জন্য ছুটি দেওয়ার অনুরোধ জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন।

বাগাতিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিউবওয়েলটিতে কীটনাশক জাতীয় বিষ মেশানো হয়েছে। টিউবওয়েলটি আজ বিষমুক্ত করতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বোয়ালমারীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত তালিম জানান, অসুস্থ ছাত্রীদের বিষমুক্ত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা