ছবি: সংগৃহীত
সারাদেশ

ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় ফুটবলের আঘাতে শুকুর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক পুন্ডুরী গ্রামের মৃত লুবা প্রামানিকের ছেলে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানিয়েছেন, সন্ধ্যার আগে কাজ শেষ করে পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে যান শুকুর। সে সময় একটি বল তার বুক এসে আঘাত করে।

আরও পড়ুন: কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা