সারাদেশ

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৫

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর মহানগরীর উপকন্ঠে কাটাখালীতে বাস এবং মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সংঘর্ষে ইমাগাড়ি এবং মাইক্রোবাসের এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ মার্চ) জুম্মার নামাজের সময় দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী হানিফ বাস ঢাকা রুটের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস বানেশ্বর থেকে রাজশাহীর দিকে আসছিল। অপরদিকে একটি যাত্রীবাহী সিএনজি ইমা গাড়ি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। রাজশাহীর উপকন্ঠ কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানো মাত্র ওভারটেকিং অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এর মধ্যে মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাস ও ইমার ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১১ জন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান।

গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজন মারা যান। এঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে ঠিক নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যাচ্ছে না।

স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু এবং অন্যরা পুরুষ। আর ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছেন।

সান নিউজ/এমআর/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা