সারাদেশ

 নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী জেলার পলাশ উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোস্তফা মুনতাহা নামে এক স্থাস্থ্যকর্মী মারা গেছেন। আহত হয়েছেন হারুন অর রশিদ নামে আরেক স্বাস্থ্যকর্মী।

শুক্রবার ( ২৬ মার্চ )সকাল সাড়ে ১০ টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ রোডের বাগপাড়া এলাকায় প্রাণ গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা মুনতাহা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আহত হারুন রশিদ একই পদে একই কর্মস্থলের কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে হারুন অর রশিদ ও মোস্তফা মুনতাহা ঘোড়াশাল এলাকায় চেম্বার করার উদ্দেশ্যে মটরসাইকেল যোগে রওয়ানা হলে ঘটনাস্থলে যাওয়া মাত্রই প্রাণ কেম্পানির একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় তিনি মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরন শুরু হলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পলাশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মটর বাহক হারুন অর রশিদ এর পা ভেঙ্গে যায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তারা দুজনে দীর্ঘদিন ধরে পলাশ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

সান নিউজ/রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা