সারাদেশ

হরিণাকুণ্ডতে ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে ২৫ কৃষকের ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ মার্চ) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সে গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে দারিয়াপুর গ্রামের সাহেব আলী নামের এক কৃষক তার গমের জমির আগাছা পুড়ানোর জন্য আগুন দেয়। সেই আগুনে তার পানবরজে লাগে। সেখান থেকে তা মুহুর্তে আশপাশের বরজে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় গ্রামের রাজু মিয়া, ইবাদত হোসেন, রুস্তম আলী, ইশারত আলী, নুর হক, মঞ্জের আলী, বিশারত আলী, নিজাম উদ্দিন, লতিফ হোসেন, সৌরভ আলী, মকছেদ আলীসহ ২৫ জন কৃষকের ১২ বিঘা জমির পান।

এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা। হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ২৫ জন কৃষকের ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে।

কৃষি অফিস থেকে সরাসরি সাহায্য করার কোনও প্রকল্প নেই। তবে আমরা ভবিষ্যতে প্রণোদনা বা প্রশিক্ষণ দিয়ে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের সহযোগিতা করব।

হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু বলেন, এলাকার অনেক চাষী জমি লীজ নিয়ে পানের আবাদ করেছিল। আগুনে তাদের সম্বলটুকু শেষ হয়ে গেল। এ অবস্থায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা করার আহ্বান করছি।

উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি হরিনাকুন্ডুর মান্দারতলা গ্রামের ৩০ বিঘা ও ৪ মার্চ একই উপজেলার মকিমপুর গ্রামের ১০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
সান নিউজ/শিপলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা