সারাদেশ

করোনা সচেতনতায় পুলিশের শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : করোনাভাইরাস রোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালনে মহাসড়কের ওপর শোভাযাত্রা করেছে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে শতাধিক মানুষকে নিয়ে হাইওয়ে থানা থেকে সচেতনতামূলক এ শোভাযাত্রা বের করা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় প্রদক্ষিণ করে।

তবে মহাসড়কের ওপর হাইওয়ে পুলিশের শোভাযাত্রায় খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় ব্যাপক যানজটের অভিযোগ ওঠে। একইসঙ্গে করোনা মহামারি ঊর্ধ্বমুখী হওয়ার এ সময়ে জনসমাগম করে সচেতনতামূলক কর্মসূচিতে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শোভাযাত্রার ফলে যানজটে আটকে পড়া মহিবুল ইসলাম নামের এক বাসযাত্রী বলেন, এমনিতেই ঢাকা থেকে বের হওয়ার সময় যানজটের মুখোমুখি হয়েছি। এখন খোদ পুলিশই যান চলাচল বিঘ্নিত করছে। আর এ সময় এমন জনসমাগম করে করোনা থেকে রক্ষায় প্রচারণা এক প্রকার তামাশা বলা যায়।

তবে ভিন্ন কথা জানালেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমরা করোনা মহামারি থেকে রক্ষায় সচেতনতা চালিয়েছি। এ সময় সড়কের পাশে আমরা শোভাযাত্রা করেছি। ফলে কোনো যানজট সৃষ্টি হয়নি।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা