সারাদেশ

বাঘাইছড়িতে ইয়াবাসহ ৪ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : জেলার বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ যুবকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার মডেল টাউন এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়। জানাগেছে, এই ৪ যুবক দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে ৪ যুবকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাঘাইছড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার রাতে সদর উপজেলার মডেল টাউন,কাচালং বাজার,হাজি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও ইয়াবা চালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ১০৭ পিস ইয়াবা আটক করে।

আটককৃতরা হলেন, আমতলী ইউনিয়নের বিল্লাল হোসেনের ছেলে মো. হৃদয় (২৪), সদর উপজেলার নোয়াব আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৭), মো. কপিল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩১) ও জাহেদ আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৯)।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ যুবকের আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা