সারাদেশ

বরিশালের ১৪ ইউপিতে ভোটের আগেই আ.লীগে জয়জয়কার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : আগামী ১১ এপ্রিল বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের আগেই ১৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যারা সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

নির্বাচিতরা হলেন- জেলার উজিরপুর উপ‌জেলার শোলক ইউনিয়নে আব্দুল হা‌লিম সরদার, মুলাদী সদর ইউনিয়নে কামরুল আহসান, গৌরনদী উপ‌জেলার নল‌চিড়া ইউনিয়নে গোলাম হা‌ফিজ মৃধা, মা‌হিলাড়া ইউনিয়‌নে সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়‌নে নূর আলম সের‌নিয়াবাত, বার্থী ইউনিয়‌নে আব্দুর রাজ্জাক, বাটাজোর ইউনিয়‌নে আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়‌নে নজরুল ইসলাম বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া বানারীপাড়া উপ‌জেলা সদর ইউনিয়নে আব্দুল জ‌লিল ঘরামী, বিশারকা‌ন্দি ইউনিয়নে সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়‌নে শ‌হিদুল ইসলাম, স‌লিয়াবাকপুর ইউনিয়‌নে মো. সি‌দ্দিকুর রহমান, উদয়কা‌ঠি ইউনিয়‌নে রাহাদ আহ‌ম্মেদ ননী ও বা‌কেরগঞ্জ উপ‌জেলার দুধল ইউনিয়‌নে গোলাম মো‌র্শেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘সারা দেশের ন্যায় বরিশাল বিভাগের ছয় জেলার ৩৭৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭৩টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে বরিশাল জেলায় নির্বাচন হবে ৫০টি ইউপিতে। তাছাড়া বিভাগের মোট ২১টি ইউনিয়নে হবে ইভিএম-এ ভোট গ্রহণ।

নির্বাচন কার্যালয় সূত্র আরও জানিয়েছে, ‘বরিশাল জেলার ৫০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৯৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় একজন করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার আরও আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। তাই ওইসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, ৫০টি ইউনিয়ন পরিষদে এক হাজার ৬২১ জন প্রার্থী সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪ জন। পাশাপাশি সংরক্ষতি ওয়ার্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাত্র দু’জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা