সারাদেশ

সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : কুলাউড়ায় পিকআপভ্যানের চাপায় সিএনজি চালক নিজাম মিয়া (৫৪) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে শহরের স্টেশন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিজাম মিয়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চাঁতলগাঁও গ্রামের মৃত আমীর আলীর পুত্র বলে জানা গেছে।

জানা যায়, কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের চালক নিজাম মিয়া গাড়ির সিরিয়াল নিয়ে সকালে স্টেশন চৌমুহনীতে সিএনজি অটোরিক্সাটি ঘুরাচ্ছিলেন। এমন সময় জুড়ী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি পিক আপভ্যান সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়।

এসময় সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে থাকা চালকরা গুরুতর আহত অবস্থায় নিজামকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার নিজামকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।

ঘটনার পর শহরের দক্ষিণবাজারের সিএনজি অটোরিক্সার চালকরা সড়কে ব্যারিকেড দিয়ে পিক আপভ্যান ও চালককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। চালকও থানায় আটক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ দেয়া হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা