সারাদেশ

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে সদর উপজেলা তেঁতুলিয়া জজ কোর্ট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে করিমা বেগম (৪৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন ফাহিমা (৩৫) ও শাহানা (৩২)। সংঘর্ষে ট্রাক ও অটোরিকশা জব্দ করেন পঞ্চগড় সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর তিনটার সময় সদর উপজেলার জজকোর্ট মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত করিমা বেগম সদর ই্উনিয়নের মোলানী পাড়া এলাকায় মো. রমজান আলী সহধর্মীণি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা যায়, নিহত করিমা পঞ্চগড় প্রাণী সম্পদ হাসপাতালে ছাগলের চিকিৎসার পর অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে জজকোর্ট মহাসড়ক সামনে বিপরীত দিক থেকে পাথরবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট দল গিয়ে গুরুতর আহত দুই জনকে ভর্তি ও নিহত এক জনের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন মর্মে প্রেরণ করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হুমায়রা এক জনের নিহতের বিষয় নিশ্চিত করেন এবং আহত দুই জনকে উন্নত চিকিৎসা জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আক্কাছ আহ্মদ ট্রাক্টর ও অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা