সারাদেশ

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অসহায় নারী

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বালুর ট্রাকের ধাক্কায় মনজেলা খাতুন (৪৫) নামের এক নারী গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ক্রসবার-৪ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হন মনজেলা খাতুন বলুটিয়া চরের নুর হোসেনের স্ত্রী।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপড়ী এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এই বালু বিভিন্ন এলাকায় ট্রাক যোগে বিক্রি করা হচ্ছে। পাইকপাড়া ক্রসবার-৪ দিয়ে প্রতিদিন বালুবাহী ট্রাকগুলো চলাচল করায় যেমন ক্রসবার-৪ এর ক্ষতি হচ্ছে, পাশাপাশি ঘটছে দূর্ঘটনা। এর এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি বালুবাহী ট্রাক মনজেলা খাতুনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত মনজেলার দেবর শাহ আলম বলেন, আমার ভাবী বাড়ী থেকে গরু নিয়ে মাঠে যায়। মাঠ থেকে ফেরার পথে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৩টি সেলাই ও কোমড়ে জখম হয়।

তিনি আরো জানান, মেসার্স আলিফ কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন যাবত বেকু দিয়ে ক্রসবার-৪ এর বালু উত্তোলন করে বিক্রি করছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি অবগত নই। তবে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা