সারাদেশ

স্বজনদের কাছে আর ফেরা হলো না প্রবাসীর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: আমেরিকার শিকাগো প্রবাসী সামসুল ইসলাম আর পরিবারের প্রিয়জনদের কাছে ফিরতে পারলেন না। বুধবার (২৪ মার্চ) ভোরে ঢাকা থেকে আমেরিকার উদ্দেশ্যে যাওয়ার নির্ধারিত টিকেট থাকার পরও মরণব্যাধি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পরপারে চলে গেলেন সামসুল ইসলাম (৬৫)। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আত্মীয়রা জানান, কুলাউড়া পৌর এলাকার সাদেকপুরের ইসলাম মঞ্জিলের মৃত আব্দুল গফুর মাষ্টারের ছেলে আমেরিকার শিকাগো শহরের প্রবাসী সামসুল ইসলাম গত ফেব্রুয়ারি মাসে দেশে আসেন।

আমেরিকায় ফেরার পূর্ব নির্ধারিত টিকেট অনুযায়ী গত শুক্রবার কুলাউড়া থেকে ঢাকায় যান তিনি। ঢাকায় কোভিড-১৯ টেস্ট করা হলে তার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তাই বিদেশ যাত্রা সম্ভব নয় বিধায় তিনি কুলাউড়ায় তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন। গত মঙ্গলবার ঢাকা থেকে সড়কপথে বাড়ি ফিরতে রওয়ানা হন। কিন্তু বিধির নির্মম বিধানে বাড়ির কাছাকাছি পৌঁছার আগেই রাত সাড়ে ১১টায় তিনি রাস্তায় গাড়ির মধ্যে ইন্তেকাল করেন।

মরহুম শামসুল ইসলাম এর মামা মনির চৌধুরী বাংলাদেশ সরকারের শিকাগো স্টেট এর অনারারি কনসাল জেনারেল এর দায়িত্বে রয়েছেন। রাতেই তার লাশ নিয়ে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে নিজ বাড়িতে পৌঁছার পর বৃহস্পতিবার সকালে দাফন করা হয়েছে।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা