সারাদেশ

বোয়ালমারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার ( ২৬ মার্চ ) সূর্যোদয়ের প্রাক্কালে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মদিবসের সূচনা হয়। সকাল ৭ টায় স্বাধীনতা র‌্যালি ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবরে উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ, বোয়ালমারী পৌরসভা, উপজেলা বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী থানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, বোয়ালমারী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন পুষ্পমাল্য অপর্ণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা আ.লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক ভিপি জাহাঙ্গীর আলম মুকুল, যুবদল নেতা ইমরান হোসাইন, মোহসিন আলম চান, ছাত্রদল নেতা তপু প্রমুখ।

সকাল ৮ টায় জর্জ একাডেমির খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, পুলিশ-আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে কুচকাওয়াজ, সকাল সাড়ে ৯টায় ছাত্র-ছাত্রী ও উপস্থিত সুধীজনের ক্রীড়া প্রতিযোগিতা, সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা এবং 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিকেল ৩টায় জর্জ একাডেমী খেলার মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এবং মুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬ টায় বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং আলোকচিত্র প্রদর্শনী করা হয়। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা