সারাদেশ

সিএনজি-অটোর উপর পিকনিক বাস, নিহত ২

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার উপর উঠে যায় একটি পিকনিকের বাস। এতে ঘটনাস্থলেই সিএনজি ও অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের আট থেকে দশজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া (২৮) ও ফিরোজ কবির (২৯)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম সান নিউজকে বলেন, ‘রংপুরগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে হটাৎ করেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে সিএনজি ও অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় বাসটি উল্টে গিয়ে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ‘আপাতত নিহতের সংখ্যা দুই জন। গুরুতর আহত বাস যাত্রী ৮-১০ জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশংকাজনক'।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা