সারাদেশ

গাছের ডাল ভেঙে বাসের ছাদে, নিহত ২

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুরানো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে দুজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় পুরানো কড়ই গাছের ওপরের অংশ ভেঙে পড়ে। গাছের কিছু অংশ বাসের ছাদের ওপর পড়লে সেখানে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন শিমুল হোসেন নামের আরও একজন। তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সাপের কামড়ে ২ যুবকের মৃত্যু

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা