ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রেন দেখে লাফিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু 

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রীজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রীজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রীজের ওপর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সিলেটের কিন ব্রিজ সাময়িক বন্ধ

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বৃদ্ধ আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রীজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে বৃদ্ধ আব্দুস সালাম রেলব্রীজ থেকে লাফ দেন।

কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রীজের পিলারের ওপর পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ওসি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দাফনের জন্য মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা