ছবি: সংগৃহীত
সারাদেশ

দুস্থ সাংবাদিকের অনুদানের চেক পেলেন স্বচ্ছলরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট কর্তৃক বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

অস্বচ্ছল নয়, বিএনপি জামাতের এমন কিছু স্বচ্ছল ও কয়েকজন অসাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক।

গত বুধবার(১৬ আগস্ট) সন্ধায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কথিত দুস্থ ও অস্বচ্চল সাংবাদিকের মাঝে চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া প্রমুখ।

আরও পড়ুন: বাজারে কমলো স্বর্ণের দাম

২০২২-২০২৩ অর্থ বছরের ২য় কিস্তির অনুদান হিসেবে ঠাকুরগাঁও জেলার ১৫ জন দুস্থ সাংবাদিকের নামে মাথাপিছু ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

এর মধ্যে দুস্থ না হয়েও অনুদানের চেক গ্রহণ করেছেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। লুৎফর রহমান মিঠু শহরের একজন ব্যবসায়ী। তিনি ইট ভাটার মালিক ও ঠিকাদার। রফিকুল ইসলাম রোহানও একজন ব্যবসায়ী এবং নামে বেনামে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: চুরির দায়ে ৪ জনের যাবজ্জীবন

জয়নাল আবেদীন বাবুল জেলার পীরগন্জ প্রেসক্লাবের সভাপতি ও স্বচ্ছল। এছাড়া সুবিধাভোগীদের মধ্যে ২ জন অসাংবাদিক পেয়েছেন ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকার চেক। তাদের একজন তারেক হাসান। তিনি শহরের ইএসডিও নামে একটি এনজিওর কর্মী হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তানিয়া আক্তার নামে একজন নারীকে সাংবাদিক দেখানো হলেও তিনি কোন দিন সাংবাদিকতা করেননি। তিনি এটিএন বাংলার প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের স্ত্রী। ফিরোজ কৌশলে ২ টি নাম দিয়ে এক লক্ষ টাকার চেক হাতিয়ে নিয়েছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ২ হাসপাতাল সিলগালা

অনুদান প্রাপ্তদের মধ্যে কেউ সরকার দলীয় সমর্থিত না। একজন জাসদ রব আর অন্যরা বিএনপি জামাত ঘরোনার কর্মী সমর্থক বলে জানা গেছে।

বৃহস্পতিবার জেলার সাংবাদিকদের একটি দল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরনে অনিয়মের প্রতিবাদ জানান। লিখিত অভিযোগ পেলে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান জেলা প্রশাসক।

আরও পড়ুন: অদম্য নুসরাত জাহান আয়শার গল্প

এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করার পর থেকে চলছে ফেসবুকে সমালোচনার ঝড়। বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নেবো। তবে তালিকা পাঠানোর সময় আমরা জেলা কমিটি অনেকের নাম পাঠিয়েছিলাম।

তার মধ্য থেকে ১৫ জনের নাম নির্বাচন করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ওখান থেকে অনুদানের চেক এসেছে। আমরা বিতরণ করেছি মাত্র। অর্থাৎ আমরা জেলা প্রশাসন পোষ্ট অফিসের দায়িত্ব পালন করেছি মাত্র।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা