ছবি : সংগৃহিত
সারাদেশ
শোক দিবসের ছবি দিয়ে স্ট্যাটাস

বিএনপি সভাপতিকে কারণ দর্শানো নোটিশ

নোয়াখালী প্রতিনিধি: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের ছবি দিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামালপুরে ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নোটিশের সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহিম। এর আগে, গতকাল বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা। তাহা আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে জানাবেন।

আরও পড়ুন: পাবনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন। তবে এ ঘটনার জের ধরে উপজেলা বিএনপির কতিপয় নেতা কোন্দল সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উস্কানি দেয় একটি পক্ষ।

হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদরসার সহকারী অধ্যাপক। কে বা কাহারা আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি স্ট্যাটাস দেয়। তবে আমি এখনো কোন কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। হাতে পেলে আমি উত্তর দেব।

আরও পড়ুন: চুরির দায়ে ৪ জনের যাবজ্জীবন

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভেকোট আবদুর রহমান বলেন, এটা একটা সাধারণ বিষয়।

তিনি সাত দিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে। তবে কি কারণে এই কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা