ছবি-সংগৃহীত
সারাদেশ

চুরির দায়ে ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে চোরাচালান মামলার দুটি ধারায় চার আসামির ডাবল যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে দুই ধারায় তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ২ হাসপাতাল সিলগালা

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও তিন আসামিকে খালাস দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার চক শিমুলিয়া রতনপুর গ্রামের সুলতানের ছেলে আমিনুল ইসলাম, মোখলেছুর রহমানের ছেলে সায়েদুর রহমান, মোজা মন্ডলের ছেলে ওবায়দুল ও মৃত তসলিমের ছেলে রইচ উদ্দীন।

জয়পুরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) উদয় সিংহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২

মামলার বিবরণে জানা গেছে, আসামিরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা বিক্রি করতো। ২০০৭ সালের ১৯ জানুয়ারি পাঁচবিবি উপজেলার রামভন্দ্রপুর সীমান্ত দিয়ে তারা তামা ভারতে পাচার করছিল এমন গোপন সংবাদ পায় বিজিবি।

অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি তাদের ধাওয়া করে ৫৩ কেজি ট্রান্সফরমারের তামাসহ আটক করে। এ ঘটনায় একই দিন পাঁচবিবি থানায় মামলা করেন বিজিবির তৎকালীন সুবেদার রফিকুল ইসলাম। মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৪ মে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার পর ১০ জনের সাক্ষী ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা